এরশাদ বাদশার ডায়েরি

এরশাদ বাদশার ডায়েরি
এরশাদ বাদশার বাংলা ব্লগ
Showing posts with label রম্য গল্প. Show all posts
Showing posts with label রম্য গল্প. Show all posts

Wednesday, April 13, 2016

বাসর রাত এবং ( রম্য গল্প)


এক.
আজ মফিজের বাসর রাত। রাত তো জীবনে অনেক পার করিয়াছে সে, কিন্তু এই রাতের কথা ভাবিয়া ভাবিয়া কতো রাত যে নির্ঘুম কাটিয়া গিয়াছে তাহার কোনো ইয়ত্তা নাই। 


মফিজ তাহার জীবনে নারী সঙ্গ খুব বেশি একটা পায় নাই। ইসকুলে পড়িবার সময় তাহারই প্রতিবেশি খোদেজা, তাহার দিকে চাহিয়া চাহিয়া মুচকি হাসিতো। সেই হাসির অর্থ ধরিবার নিমিত্তে মফিজ চেষ্টা করিতো আর ভাবিয়া ভাবিয়া গলদগর্ম হইয়া যাইতো।