এরশাদ বাদশার ডায়েরি

এরশাদ বাদশার ডায়েরি
এরশাদ বাদশার বাংলা ব্লগ

Tuesday, March 31, 2015

অন্য পৃথিবী

  বেশ কিছুদিন ধরে সবকিছু কেমন যেন উল্টা-পাল্টা লাগছে আমার। জাগতিক সবকিছুর উপরেই কেমন যেন বিতৃষ্ণা এসে যাচ্ছে। কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মনে হচ্ছে জীবনের মানেই হারিয়ে ফেলেছি আমি। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবো।



  সকালে ঘুম থেকে উঠে যে কথাটি আমার প্রথমে মনে হয় তা হলো- অফিসে যেতে হবে; কিন্তু কি হবে অফিস গিয়ে? এত টাকা, এত পরিশ্রম, কার জন্য?

Thursday, April 22, 2010

পথ ভুলে


মারুফ সাহেবের হাতে খবরের কাগজ। কিন্তু তিনি পড়ছেননা, শুধু ধরে আছেন। বাড়ীতে কেউ নেই,
তিনি একা। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গেছেন। এতোবড় বাড়িতে একা থাকা এমনিতেই বোরিং , তার উপর তিনি ভীষন বিচলিত। তার পঁয়তাল্লিশ বছরের জীবনে এতোটা বিচলিত তিনি কখনও বোধ করেননি।

 জীবনের এতোটা সময় কোন ঝামেলা ছাড়া পার করে এই শেষ বেলায় এসে এতোটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যাবেন, তিনি স্বপ্নেও ভাবেননি।